প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অফিস সহকারী কাম কম্পিউটারের মুদ্রাক্ষরিক পদের লিখিত প্রশ্ন সমাধান ২০২৫

 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক  কর্মসংস্থান মন্ত্রণালয় অফিস সহকারী কাম  কম্পিউটারের মুদ্রাক্ষরিক পদের লিখিত প্রশ্ন সমাধান ২০২৫


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে "অফিস সহকারী কাম কম্পিউটারের মুদ্রাক্ষরিক" পদে নিয়োগ পরীক্ষা ২০২৫-এর লিখিত প্রশ্নপত্র ও সমাধান এখন অনেক চাকরি প্রার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি চাকরির প্রতিযোগিতা দিন দিন বাড়ছে, আর এই পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে ভবিষ্যতের প্রস্তুতি আরও সুসংগঠিত হবে। যারা আগামীতে এই ধরনের পরীক্ষায় অংশ নিতে চান, তাদের জন্য ২০২৫ সালের লিখিত প্রশ্ন ও তার সঠিক সমাধান অত্যন্ত সহায়ক হবে।
এই ব্লগে আপনি পাবেন সম্পূর্ণ প্রশ্নপত্র, নির্ভুল সমাধান ও প্রয়োজনীয় ব্যাখ্যা – যা আপনাকে প্রস্তুতির ক্ষেত্রে অগ্রাধিকার দেবে। চলুন, বিস্তারিতভাবে জেনে নেই এই পরীক্ষার প্রশ্ন ও উত্তরসমূহ।




প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের 

পদ:অফিস সহকারী কাম 
কম্পিউটারের মুদ্রাক্ষরিক 


১. কারক ও বিভক্তি নির্ণয় করুন
:

ক. আমার যাওয়া হয়নি- কর্তায় ৬ষ্ঠী।

খ. বুলবুলিতে ধান খেয়েছে- কর্তৃকারকে ৭মী।

গ. চেষ্টায় সব হয়- করণ কারকে ৭মী।

ঘ. সারারাত বৃষ্টি হয়েছে- অধিকরণে শূন্য।

ঙ. বাবাকে বড্ড ভয় করে- অপাদানে ২য়া।

২. বাক্য সংক্ষেপণ করুন:

ক. আপনাকে যে পণ্ডিত মনে করে- পণ্ডিতম্মন্য

খ. ইতিহাস রচনা করেন যিনি- ঐতিহাসিক

গ. তার বংশ পরিচয় কেউই জানে না- অজ্ঞাতকুলশীল

ঘ. সে বিষয়ে কোন বিতর্ক নেই- অবিসংবাদী

ঙ. সে সকল অত্যাচারই সয়ে যায়- সর্বংসহা

৩. অর্থসহ বাক্য রচনা করুন:

ক. গোঁফ খেজুরে (নিতান্ত অলস): তোমার মতো গোঁফ খেজুরে লোকের সাথে ব্যবসা করলে আর লাভের মুখ দেখতে হবে না।

খ. ব্যাঙের সর্দি (অসম্ভব ঘটনা): জেল খাটা আসামিকে দেখাও জেলের ভয়, ব্যঙের আবার সর্দি।

গ. ঢাকের কাঠি (তোষামুদে): টাকা-পয়সা হয়ে গেলে ঢাকের কাঠির অভাব হয় না।

৪. ২টি করে সমার্থক শব্দ লিখুন:

ক. দিন = দিবস, দিবা।

খ. অন্ধকার = অমানিশা, তিমির।

৫. 'প্রবাসী আয় বৃদ্ধিতে করণীয়' বিষয়ে সংক্ষিপ্ত প্রবন্ধ রচনা করুন।

৬. সংক্ষিপ্ত উত্তর লিখুন:

ক. referendum এর plural form কি?

উ. referenda

খ. Laugh শব্দটির Noun কি?

উ. Laughter

গ. Habit বাক্যটির passive form লিখুন।

উ. habituate

ঘ. Cattle কোন ধরনের Noun?

উ. collective

ঙ. Out and out means?

উ. পুরোপুরি
5. Who is calling me? বাক্যটির passive form লিখুন

উ. By whom am I being called?

ছ. NB এর পূর্ণরূপ কি?

উ. Nota bene

জ. Write the correct meaning of a man of letter.

উ. জ্ঞানী ব্যক্তি

ঝ. Who is called the 'Poet of Nature' in English literature?

উ. William Wordsworth.

ঞ. Who is the the author of 'A Farewell to Arms.

উ. Ernest Hemingway.

৭. Fill in the gape with appropriate preposition:

ক. I am accustomed ... such a life.

উ. to

খ. He burst ... laughing at mey jokes.

উ. out

গ. He is looking ... the newspaper.

উ. through

ঘ. He persisted ... disturbing me.

উ. in

ঙ. Can you guses ... her age?

উ. at

৮. Write the meaning of following pairs:

ক. affect- প্রভাবিত করা

effect- পরিণতি

খ. crops-শশ্য

corps - সৈন্যবাহিনীর ভাগ বিশেষ

গ. moral- নৈতিক

morale- মনোবল

ঘ. quiet-শান্ত

quite- পরিপূর্ণভাবে


৯. Write five sentences on 'Climate Change'

Climate change refers to the change in the environmental conditions of the earth.

It occurs due to various human and natural factors.

The earth's temperature is rising because of the greenhouse effect.

Climate change is affecting agriculture, weather, wildlife, and water resources.

Deforestation, pollution, and fossil fuel usage are major reasons for climate change.

১০. অঙ্কঃ ট্রেন ও স্টেশন

প্রশ্নঃ ৫০০ মিটার লম্বা একটি ট্রেন ৩০ কি.মি./ঘণ্টা গতিতে চলছে। ২৫০ মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

সমাধানঃ
ট্রেনের বেগ = ৩০ কিমি/ঘণ্টা = (৩০×১০০০)/৩৬০০ = ২৫ মিটার/সেকেন্ড
মোট দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + স্টেশনের দৈর্ঘ্য = ৫০০ + ২৫০ = ৭৫০ মিটার
সময় = ৭৫০ ÷ ২৫ = ৩০ সেকেন্ড

১১. x^4 + 1/(x^4) এর মান নির্ণয় করো, যদি x - 1/x = 3 হয়

সমাধানঃ
প্রদত্ত: x - 1/x = 3
⇒ (x - 1/x)² = x² - 2 + 1/x² = 9
⇒ x² + 1/x² = 11

এখন, (x² + 1/x²)² = x⁴ + 1/x⁴ + 2
⇒ 11² = x⁴ + 1/x⁴ + 2
⇒ 121 = x⁴ + 1/x⁴ + 2
⇒ x⁴ + 1/x⁴ = 119

১২. একটি দ্রব্য ৩৭৮ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, ৪৫০ টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয়। ক্রয়মূল্য কত?

সমাধানঃ
ধরি, ক্রয়মূল্য = x টাকা
প্রশ্ন অনুযায়ী:
৩(x - ৩৭৮) = ৪৫০ - x
৩x - ১১৩৪ = ৪৫০ - x
⇒ ৪x = ১৫৮৪
⇒ x = ৩৯৬ টাকা

১৩. একটি শ্রেণিতে যতজন ছাত্র, প্রত্যেকে তত টাকা দিলে মোট ৬৫৬১ টাকা হয়। ছাত্র সংখ্যা কত?

সমাধানঃ
ধরি, ছাত্র সংখ্যা = x
⇒ x × x = ৬৫৬১
⇒ x² = ৬৫৬১
⇒ x = √৬৫৬১
⇒ x = ৮১ জন

১৫. সংক্ষিপ্ত উত্তর লিখুন

ক. ATM এবং TIN এর পূর্ণরূপ:
ATM: Automated Teller Machine
TIN: Tax Identification Number

খ. জাতিসংঘের নামকরণ ও সনদ কার্যকর হওয়ার তারিখ:

নামকরণ করেন: ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
সনদ কার্যকর হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫

গ. কোন অক্ষাংশকে মকরক্রান্তি এবং কোন অক্ষাংশ কর্কটক্রান্তি বলা হয়?

উ. ২৩.৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ; ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ

ঘ. ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট কত? বর্তম বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত?

উ. ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা; ২৮২০ মার্কিন ডলার।

ঙ. আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা এবং সবে ছোট জেলার নাম লিখুন।

উ. রাঙামাটি; নারায়ণগঞ্জ।

চ. জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে?

উ. সৈয়দ মাইনুল হোসেন; হামিদুর রহমান
ছ. পদ্মা নদী বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তিকারী নদীর নাম কি?

উ. রাজশাহী; নাফ।

জ. আইসিসি এবং ফিফা এর সদরদপ্তর কোথায় অবস্থিত?

উ. দুবাই, সংযুক্ত আরব আমিরাত; জুরিখ, সুইজারল্যান্ড

ঝ. ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে? তিনি কোন দেশের নাগরিক?

উ. নিহন হিদানকিও; জাপান।

ঞ. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?

উ. কামরুল হাসান; ১০:৬ বা ৫:৩।



#প্রবাসী_কল্যাণ_পরীক্ষা_২০২৫ 
#অফিস_সহকারী_কম্পিউটার_মুদ্রাক্ষরিক 
#সরকারি_চাকরি_প্রশ্ন_সমাধান 
#মন্ত্রণালয়_লিখিত_পরীক্ষা 
#job_exam_solution_bd 
#প্রশ্ন_ও_উত্তর 
#bd_job_solution 
#government_job_exam 
#question_solution_2025 
#লিখিত_পরীক্ষা_২০২৫  

More Read:ড:ইউনূসের নিয়ে গুরুত্বপূর্ণ mcq 




Post a Comment

Previous Post Next Post